Saturday, April 4, 2026

ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন: বাড়ির কালীপুজোয় ঘরের মেয়ে মমতা

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও নিজে হাতে ভোগ রান্না থেকে শুরু করে বাড়ির কালীপুজোর খুঁটিনাটি সব তদারকি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তারই মধ্যে তাঁর নজর ছিল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতিবিধির উপরও। রাজ্যবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তবে সমান তালে চলে পুজোর কাজ। ভোগরান্নার পর পুজোর স্থানে গিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় উপস্থিত হন রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)। আমেরিকায় চোখে জটিল অস্ত্রোপচার হওয়ার পর সোমবার সকালেই কলকাতায় ফিরেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন তিনিও। গিয়েছিলেন ফিরহাদ হাকিম, মালা রায়, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, অপরূপা পোদ্দার, শশী পাঁজা, সুদীপ বন্দোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তী, জুন মালিয়া, হুমায়ুন কবীর থেকে শুরু করে তৃণমূলের অনেক শীর্ষ নেতৃত্বই।

প্রতিবছরই কালীপুজোতে উপোস করে থাকেন মুখ্যমন্ত্রী। ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কাজই করেন নিজের হাতেই। এবারেও তার ব্যতিক্রম হল না। তদারকি করেন বাড়িতে আসা সমস্ত অতিথির। বাড়ির অন্য সদস্যদের সঙ্গে পুষ্পাঞ্জলি দেন মমতা।

অস্ত্রোপচার সেরে এদিনই ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পুজোয় পুষ্পাঞ্জলি দিতে দেখা যায় তাঁকে। আরতির পর পঞ্চ প্রদীপ সবার কাছে নিয়ে যান খোদ মুখ্যমন্ত্রী বাড়ির পুজোয় একেবারে ঘরোয়া রূপে মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...