Friday, April 3, 2026

শিকাগোয় কার রেসিং প্রতিযোগিতায় চলল গুলি! মৃ*ত ৩

Date:

Share post:

ফের ব*ন্দুকবাজের নিশানায় আমেরিকা। একটি কার রেসিং প্রতিযোগিতায় এক ব*ন্দুকবাজের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে ৩ জন। গুরুতর আহত আরও দুজন। কিন্তু হামলার প্রকৃত কারণ জানা না গেলেও ঘটনার তদন্তে (Investigation) নেমেছে পুলিশ। রবিবার শিকাগোয় (Chicago) একটি রাস্তার দখলকে কেন্দ্র করে ড্র্যাগ রেসিং (Drag Racing) প্রতিযোগিতায় নামে কমপক্ষে ১০০টি গাড়ি। এরপরই রাস্তায় বিপজ্জনক কার্যকলাপ করতে শুরু করে তাঁরা। আর সময়ই আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পাঁচজন। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় ৩ জনের। বাকিদের রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার ব্রাইটন পার্ক এলাকায় একটি রাস্তার দখল নিয়ে নেয় প্রায় ১০০টি গাড়ির একটি ক্যারাভান (Caravan)। তখনই সেখানে গুলির আওয়াজ পাওয়া যায়। পরপর ১৩টি গুলি চলে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো যায়নি ৩ জনের। তবে হাম*লাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনিপুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

শিকাগোর এক প্রশাসনিক কর্তার অভিযোগ, এটা রাস্তায় শুধুমাত্র খেলা বা মজার বিষয় নয়। এটা রীতিমতো দুষ্কৃ*তীদের কাজ। এই ড্র্যাগ রেসিংয়ের বিরুদ্ধে কড়া পুলিশকে কঠোর হতে হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...