Wednesday, June 24, 2026

কর্ণাটকে মঠের মধ্যেই আত্মহ*ত্যা লিঙ্গায়েত ধর্মগুরুর, উদ্ধার সুইসাইড নোট

Date:

Share post:

দক্ষিণের কর্ণাটক(Karnataka) রাজ্যে মাঠের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেল এক লিঙ্গায়েত(Lingayet) ধর্মগুরুকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে আত্মহ*ত্যা করেছেন ওই ধর্মগুরু। তাঁর ঘর থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনগর জেলার কাঞ্চুগাল বন্দেমাঠ এলাকায় অবস্থিত মঠটি। নিজের ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় বাসবলিঙ্গ স্বামীজী নামে ওই ধর্মগুরুর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ধর্মগুরু। বাসবলিঙ্গ স্বামীজীর ঘর থেকে দু’পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, প্রয়াত স্বামীজী গত ২৫ বছর ধরে রামনগরের ওই মঠের প্রধান সন্ন্যাসীর পদে ছিলেন। উদ্ধার হওয়া সুইসাইড নোটে প্রয়াত ধর্মগুরু অভিযোগ করেছেন, মঠের বেশ কয়েকজন সতীর্থ তাঁকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র শুরু করছিল। যদিও ষড়যন্ত্রকারী কারা, কেন তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়ে প্রয়াত লিঙ্গায়েত গুরু কিছু লিখিছেন কিনা সুইসাইড নোটে, সেই বিষয়ে মুখ খোলেনি পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...