Tuesday, June 23, 2026

মৃত ব্যক্তির সঙ্গে স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ! মানিকের জেল হেফাজত

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ফের মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) জামিনের আবেদন খারিজ। প্রাইমারি শিক্ষা পর্ষদের (Board of Primary Education) প্রাক্তন সভাপতিকে আগামী ২৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার পর্যন্ত জেল (Jail) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ, মঙ্গলবার প্রাইমারি টেট দুর্নীতিতে (TET scam)  অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আদালতে পেশ করা হয়েছিল।

এদিন আদালতে শুনানির সময় বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন ইডির আইনজীবী। যেখানে দাবি করা হয়েছে, মানিকের স্ত্রী সম্পর্কে ইডির আইনজীবী জানান, তাঁর সঙ্গে নাকি এক মৃত ব্যক্তির জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে।সেই অ্যাকাউন্টে রয়েছে ৩ কোটি টাকাও।

ইডি আদালতকে জানিয়েছে, যে ব্যক্তির সঙ্গে ব্যাঙ্কে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তাঁর নাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী। যিনি ২০১৬ সালে অর্থাৎ প্রায় ৬ বছর আগে মারা গিয়েছেন। অথচ এখনও অ্যাকাউন্ট থেকে ওই মৃত ব্যক্তির তাঁর নাম সরানো হয়নি। ফলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতির তছরুপের হতে পারে।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিকের বিরুদ্ধে এর আগে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে ইডি। সম্প্রতি মানিকের পুত্র শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে রাজ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগও এনেছিল তাঁরা। এবার অভিযোগ উঠল মানিকের স্ত্রীর অ্যাকাউন্ট নিয়েও। যা কিনা এক মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্টে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...