Friday, April 3, 2026

শিম্পাঞ্জি ‘বাবু’র জন্মদিনে এলাহি আয়োজন আলিপুর চিড়িয়াখানায় !

Date:

Share post:

রীতিমতো কার্ড দিয়ে নিমন্ত্রণ (invitation) করেছিল বাবু (Babu)। ২৬ অক্টোবর ২০২২ তারিখে তার ৩৪তম জন্মদিন (Birthday) বলে কথা। তাই জন্মদিন পালনের জন্য তার সকল অনুরাগী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ২৬ অক্টোবর সকাল ১০টায় আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoological Garden)  আসার আমন্ত্রণ জানিয়েছিল ‘বাবু’ (Babu) নিজেই। গাজর, তরমুজ, আম, আপেল, টমেটো, খেজুর, দুধ, পাউরুটি—‘বাবু’র সব পছন্দের খাবার থাকছে জন্মদিনের মেনুতে (Birthday Menu)। সকাল সকাল কেক কেটে জন্মদিন পালন। উপস্থিত ‘বাবু’র দত্তক নেওয়া মা-বাবা নাট্যকর্মী তথা অভিনেতা জুটি সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবং মীরও (Mir) ।

দীপাবলির হুল্লোর মিটতে না মিটতেই সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন। ভাতৃদ্বিতীয়ার প্রতিটি মুহূর্ত উৎসবের আকারে উদযাপন করতে চায় ভাই-বোনেরা। এর মাঝে ‘বাবু’র জন্মদিন ভুলে যাননি তো? ‘বাবু’ মানে সোহিনীর আদরের শিম্পাঞ্জি (Chimpanzee)। দু’বছর আগে দত্তক নেন সোহিনী ও সপ্তর্ষি। কিন্তু ‘বাবু’র সঙ্গে সোহিনীর সম্পর্ক বহুদিনের। তিনি এবং সপ্তর্ষি মিলে শিম্পাঞ্জি বাবুকে দত্তক নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই তার দেখাশোনার জন্য প্রতিমাসে ন্যূনতম একটা টাকা বরাদ্দ করে রাখেন। এতে বাবুর খাওয়া-দাওয়া ও মেডিকাল চেকআপের কিছুটা খরচ তোলা যায়। ‘বাবু’ হল সবচেয়ে জনপ্রিয় ‘বৃদ্ধ’ শিম্পাঞ্জি যার টানে হাজার-হাজার দর্শক ভিড় জমান কলকাতার আলিপুর চিড়িয়াখানা। বুধবার তার জন্মদিন উপলক্ষে সকাল সকাল চিড়িয়াখানায় ভিড়।সকাল সকাল ফলের ডালি সাজিয়ে কেক কেটে তার জন্মদিন পালন হল আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoological Garden) । এমন অভিনব জন্মদিনের আয়োজন দেখে খুশি চিড়িয়াখানার বাকি সদস্যরা।

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...