Tuesday, June 23, 2026

হোটেল-খাবার নিয়ে নাজেহাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়েছে ভারতীয় দল। তবে অস্ট্রেলিয়ায় গিয়েই নানা ভাবে অপদস্থ করা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। সিডনির পর ব্রিসবেনে অব্যবস্থার শিকার হলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তুলনামূলক নিম্নমানের হোটেলে ভারতীয় দলের থাকার ব্যবস্থা করা হয়।

ব্রিসবনে টি-২০ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট দল। সেই ব্যবস্থায় খুশি নয় ভারতীয় দলের ক্রিকেটাররা। বিভিন্ন দলগুলিকে যে মানের হোটেলে রাখার কথা, ব্রিসবেনে ভারতীয় দলের হোটেল সেই মানের ছিল না বলে জানা গিয়েছে। আয়োজক অস্ট্রেলিয়া দলকে প্রত্যাশিত মানের হোটেলে রাখা হলেও, ভারতীয় দলের থাকার ব্যবস্থা করা হয় তুলনায় নিম্ন মানের হোটেলে।
ব্রিসবেনে ভারতীয় দলকে যে হোটেলে রাখা হয়, তার ঘরগুলি ছিল ছোট। হোটেলে জিম, সুইমিং পুল থাকলেও তা উপযোগী নয়। হোটেলের বিভিন্ন পরিষেবাও প্রত্যাশিত মানের ছিল না। হোটেলটি ব্রিসবেনের যে জায়গায় অবস্থিত, তাও পছন্দ হয়নি বিরাটদের। আইসিসিকে হোটেল পরিবর্তন করার কথা জানালেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ।
সিডনির খারাপ খাবারেরও অভিযোগ করে ভারতীয় দল। জানা গিয়েছে, সিডনিতে কঠোর অনুশীলনের পর সাজঘরে ফেরেন রোহিত, কোহলিরা। স্নান সেরে খেতে যান ভারতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু খাবার দেখেই তাঁদের মাথা গরম। কারণ আইসিসির তরফে যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল, তা পছন্দ হয়নি তাঁদের। মাংসের টুকরো মুখে দিয়ে দেখেন, তা প্রচন্ড ঝাল। দলের জন্য যে পরিমাণ খাবার রাখা হয়েছিল, তা অপর্যাপ্ত ছিল বলেও অভিযোগ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় থাকার ব্যবস্থা কী করে কম মানের হোটেলে করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...