Wednesday, June 24, 2026

জ*ঙ্গি হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে ৭৫০টি ড্রোন কিনছে সেনা

Date:

Share post:

লাগাতার পাঞ্জাব(Punjab) ও জম্মু-কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালাচ্ছে জ*ঙ্গিরা(Terrorist)। বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘেও নালিশ জানিয়েছিল দিল্লি(Delhi)। এবার জঙ্গি ড্রোন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে ৭৫০টি ড্রোন কিনতে চলছে ভারতীয় সেনা (Indian Army)।

সংবাদ সংস্থা এএনআইকে সেনার এক আধিকারিক জানিয়েছেন, “প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনে জরুরি ভিত্তিতে ৭৫০টি ড্রোন কেনার প্রক্রিয়া শুরু করেছে সেনা। বিশেষত সীমান্তের দুর্গম অঞ্চলগুলিতে এই ড্রোনের সাহায্যে নজরদারি চালানোর ভাবনা রয়েছে।” সেনার তরফে আরও জানানো হয়েছে, সীমান্ত অঞ্চলে জঙ্গি দমন অভিযানে এই ড্রোনগুলিকে কাজে লাগানো হবে। এক সেনা আধিকারক জানিয়েছেন, “পাকিস্তানের ঘৃণ্য হামলা মোকাবিলার জন্য কাজে আসবে এই ড্রোন, অপরেশন চালানোর আগেভাগে সেই অঞ্চলের ছবি পাঠাবে সেনার ড্রোন। ত্রিডি ছবি পাঠাতে সক্ষম, আধুনিক প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলি।”

সেনা সূত্রে জানা গিয়েছ, লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সেনাকর্মীদের সাহায্য করবে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন। উল্লেখ্য, এখনও অবধি ভাররতীয় ভূখণ্ডে ঢুকে পড়া ২৩টি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। এর মধ্যে ১৩টি ঘটনা চলতি বছরের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...