Tuesday, June 23, 2026

বিনোদনের বড়পর্দায় ব্যাটিং শুরু মাহির ! স্টার্ট আপে তামিল সিনেমা

Date:

Share post:

যতদিন ক্রিকেট মাঠে দাপিয়ে বেরিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’- (Captain Cool) এর প্রশংসায় পঞ্চমুখ ছিল ভারত তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। নীল জার্সি ছাড়ার পর আইপিএলের (IPL) হলুদ ড্রেসে চেন্নাইয়ের (Chennai) হয়ে খেলতে দেখা গেছে তাঁকে। খেলার পাশাপাশি বিজ্ঞাপন জগতের (Advertising Industry) অন্যতম বড় ব্র্যান্ড মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর জীবন নিয়ে সিনেমা (Movie) হয়েছে বটে, কিন্তু এবার তিনি নিজেই যুক্ত হতে চলেছেন বড় পর্দার সঙ্গে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবার হয়ে উঠছেন বড় পর্দার বড় প্রডিউসার।

ক্রিকেটের পর এ বার প্রযোজনায় হাত পাকাতে পাকাপাকি ভাবে তামিল ছবিতে মনোনিবেশ করেছেন মাহি। ধোনি এন্টারটেনমেন্টের (Dhoni Entertainment) ব্যানারে আসতে চলেছে নতুন তামিল ছবি যার পরিচালনার দায়িত্বে রমেশ থামিলমনি (Ramesh Thamilmani)। চেন্নাইয়ের জার্সি গায়ে মাঠে নেমে লড়াই করতে করতে দক্ষিণ ভারতের সঙ্গে সম্পর্কটা বেশ নিবিড় হয়েছে ধোনির। তাই এবার স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের উপর ভিত্তি করে তামিল ভাষায় একটি পারিবারিক ছবির প্রযোজনা করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ধোনির প্রযোজনায় ছবি পরিচালনা করতে পেরে ভীষণ খুশি পরিচালক রমেশ। শুরুটা আপাতত তামিল দিয়ে হলেও নিজেকে কোন গণ্ডির মধ্যে আটকে রাখতে চান না মাহি। সূত্র মারফত জানা যাচ্ছে কল্পবিজ্ঞান থেকে শুরু করে অপরাধমূলক ছায়াছবি যেমন পছন্দের তালিকায় আছে, তেমনই হাসির ছবি এমনকি রুদ্ধশ্বাস থ্রিলারেও হাত পাকানোর ইচ্ছে রয়েছে ধোনি এন্টারটেনমেন্টের। তবে সবটাই হবে ধীরে ধীরে সময় মতো, তাড়াহুড়ো করতে চান না ক্যাপ্টেন কুল। আপাতত ইনিংস শুরু তামিল ছবির হাত ধরেই।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...