Friday, April 3, 2026

ফোঁটা দিল না কেউ, সংশোধনাগারের এলাহি ভোজেই সন্তুষ্ট অনুব্রত

Date:

Share post:

গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের (TMC) বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রয়েছেন আসানসোল (Asansol) সংশোধনাগারে। উৎসবের পুরো সময়টাই জেল হেফাজতে কাটছে বীরভূমের কেষ্টদার। ভাইফোঁটা উপলক্ষ্যে জেল কর্তৃপক্ষ এলাহি খাবারের আয়োজন করেছিল। আবেদনের ভিত্তিতে অনুমতি ছিল বন্দি ভাইদের ফোঁটা দেওয়ারও। তবে অনুব্রতকে ফোঁটা দেওয়ার জন্য কোনও আবেদন জমা পড়েনি। যেমন আবেদন করা হয়নি অন্য হেভিওয়েট বন্দিদের ভাইফোঁটা দেওয়ারও।

আসানসোল সংশোধনাগারে বৃহস্পতিবার ভাইফোঁটার আয়োজন করেছিল কর্তৃপক্ষ। মধ্যাহ্নভোজে বন্দিদের জন্য ‘রাজভোগে’র ব্যবস্থা করা হয়েছিল। সকালে বন্দিদের জন্য ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। ভিজিটার্স রুমে বন্দিদের অনেক বন্দিই তাঁদের বোনেদের কাছে ভাইফোঁটা নিয়েছেন। তবে, সংশোধনাগার সূত্রে খবর অনুব্রতকে কেউ ভাইফোঁটা দেননি। কয়লা-কাণ্ডে গ্রেফতার ECL-এর আট কর্তাকেও ভাইফোঁটা দিতে আসেননি কেউ।

সংশোধনাগার সূত্রে খবর,‌ ভাইফোঁটা উপলক্ষ্যে মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, মুরগির মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই এবং রসগোল্লা। যাঁরা নিরামিশাষী, তাঁদের জন্য ছিল পনির। সূত্রের খবর, চিকেন নয়, পনির খেয়েছেন অনুব্রত। তবে মেনু দেখে বেশ সন্তুষ্ট তিনি।

আগে বোনেরা ভাইফোঁটা দিতেন অনুব্রত মণ্ডলকে। পরিবারে একে পর এক বিপর্যয়ের ফলে বেশ কয়েক বছর সেই অনুষ্ঠান আর হয়নি। আর এখন অনুব্রত জেলবন্দি। এদিন কবজি ডুবিয়ে খেলেও, গত দুমাসে অনুব্রতর ওজন কমেছে প্রায় ১০ কেজি।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...