Saturday, April 4, 2026

ভাইফোঁটায় ফের অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের, ধর্মতলায় এবার যমপুজো আন্দোলনকারীদের!

Date:

Share post:

গোটা উৎসবের মরশুম, অর্থাৎ দুর্গাপুজো-লক্ষ্মীপুজো- কালীপুজোয় (Kalipuja) রাস্তায় কাটিয়েছেন চাকরি প্রার্থীরা (Job seekers)। এখনও তাঁরা রাস্তায়। তারই মধ্যে চলে এসেছে আরও একটি পারিবারিক ও সামাজিক উৎসব ভাইফোঁটা। এবার ভাইফোঁটার সকালে ধর্মতলায় (Dharmatala) আন্দোলনে চাকরিপ্রার্থীরাদের আরও একটি ছবি। ভাইফোঁটার (Bhaifonta) দিন অভিনব ও প্রতীকী প্রতিবাদ হিসেবে এদিন যমপুজো করলেন চাকরিপ্রার্থীরা (job seekers)।

ভাইফোঁটায় যখন মানুষের বাড়ি বাড়ি এলাহি আয়োজন, তখনও নিজেদের দাবিতে রাস্তায় লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। এদিন ধরনা মঞ্চে যমপুজোর আয়োজন করেন আন্দোলনকারীরা। পোস্টারে লেখা ছিল, “যমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের দুয়ারে পড়ল কাঁটা।” যমপুজোর পাশাপাশি আন্দোলনকারী বোনেরা সহযোদ্ধা দাদা-ভাইদের কপালে ফোঁটা দেন। ফোঁটা দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন বঞ্চিতরা।

এক আন্দোলনকারী বোনের কথায়, “আমরা ছোট থেকে জেনে এসেছি, শিখে এসেছি শিক্ষক জাতির মেরুদণ্ড। তাঁরাই সমাজ গড়ার কারিগর। তাঁরাই আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করেন। তাই আমাদের স্বপ্ন ছিল শিক্ষকতা করে পড়ুয়াদের তৈরি করা। স্বপ্ন পূরণের জন্য কষ্ট করে পড়াশোনা করেও কোনও লাভ হয়নি। অযোগ্যরা চাকরি করছে, আর আমরা যোগ্য হয়েও বঞ্চিত। একদল বাড়িতে আনন্দ করছে, আমরা নিজেদের অধিকারের জন্য রাস্তায় লড়াই করছি।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...