Saturday, April 4, 2026

ঐতিহাসিক সিদ্ধান্ত, বেতন বৈষম্য ঘুচলো ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেটারদের !

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত। এ বার থেকে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা একই পরিমাণ টাকা পাবেন।  বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে এ কথা ঘোষণা করেছেন।এখনও পর্যন্ত ক্রিকেট বিশ্বে নিউজ়‌িল্যান্ডের পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা সমান বেতন পান।

বৃহস্পতিবার সকালে জয় শাহ টুইট করেন, “বৈষম্য দূর করতে আজ প্রথম পদক্ষেপ নিল বিসিসিআই। যে সব মহিলা ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ, তাদের আমরা সমান বেতন দিতে চলেছি। মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের এ বার থেকে সম পরিমাণ ম্যাচ ফি দেওয়া হবে। আমরা ক্রিকেটে লিঙ্গসাম্যের নতুন একটা যুগ তৈরি করতে চাই।”
তাঁর ঘোষণা অনুযায়ী, টেস্টে ম্যাচ পিছু ১৫ লাখ এবং এক দিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৬ লাখ এবং ৩ লাখ টাকা প্রতি ম্যাচে পাবেন ক্রিকেটাররা। জয় আরও লিখেছেন, “বেতনসাম্যের ব্যাপারে আমরা মহিলা ক্রিকেটারদের কাছে দায়বদ্ধ ছিলাম। সমর্থনের জন্য অ্যাপেক্স কাউন্সিলের সব সদস্যকে ধন্যবাদ।”
উল্লেখ্য, গত জুলাই মাসে নিউজ়িল্যান্ড জানিয়ে দেয়, মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন দিতে চলেছে তারা। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট, দু’জায়গাতেই এই নিয়ম কার্যকরী হয়। নিউজ়িল্যান্ডকে দেখে এগিয়ে আসে অস্ট্রেলিয়াও। তবে এখনও পর্যন্ত সমান বেতন কার্যকর করতে পারেনি তারা।
পাঁচ দলের মহিলা আইপিএল হওয়ার সম্ভাবনা রয়েছে। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা এমনিতেই উত্তেজিত। তার উপরে বেতনসাম্যের খবর পাওয়ায় তাঁরা যে আরও উৎসাহিত হবেন তা বলাই বাহুল্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...