Saturday, April 4, 2026

আবাসন শিল্পে নতুন দিশা! ফ্ল্যাট বিক্রিতে নজির কলকাতার

Date:

Share post:

বিগত দুবছর করোনা অতিমারির কারণে (Corona Pandemic) হোঁচট খেয়েছে দেশের অর্থনীতি (Indian Economy)। তবে করোনার প্রকোপ কিছুটা কমায় বর্তমানে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ। কিন্তু করোনা আতঙ্ক এখনও মানুষের মনে টাটকা। আর সেকারণেই সাত পাঁচ না ভেবে মধ্যবিত্ত রোজগেরে মানুষ স্থায়ী বাসস্থান হিসেবে আবাসনকেই (Housing Complex) মূল টার্গেট করে সঞ্চিত অর্থ বিনিয়োগের রাস্তায় হাঁটছেন। আবাসন ক্ষেত্রের এক উপদেষ্টা সংস্থার পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে সেপ্টেম্বরে কলকাতা ও তার আশাপাশে বাড়ি ও ফ্ল্যাট মিলিয়ে মোট ৫৮১৯টি বাসস্থানের রেজিস্ট্রেশন হয়েছে। যা অগাস্ট মাসের তুলনায় ৭ শতাংশ কম হলেও চলতি ক্যালেন্ডারবর্ষে তৃতীয় বৃহত্তম।

পাশাপাশি সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফল জানাচ্ছে, ২০১৫ সালের পর চলতি বছরে দেশজুড়ে আবাসন শিল্পের (Real Estate Agency) অবস্থা সবচেয়ে ভালো। করোনা সংক্রমণ কমতেই ইঙ্গিত মিলেছিল আর সমীক্ষায় সেই বিষয়টাই নতুন করে জল হাওয়া পেল। কলকাতা (Kolkata), দিল্লি (Delhi), মুম্বাই (Mumbai), চেন্নাই (Chennai), পুনে (Pune), বেঙ্গালুরু (Bengaluru) ও হায়দরাবাদ (Hyderabad), এই সাত শহরে ফ্ল্যাটের বিক্রিবাটার উপর ভিত্তি করেই সমীক্ষা করা হয়। আবাসন সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন জানিয়েছে বিগত নয় মাসে কলকাতায় যে পরিমাণ ফ্ল্যাট বিক্রি হয়েছে, তা শেষ আট বছরে মধ্যে সর্বাধিক। তবে ইস্পাত, সিমেন্ট-সহ কয়েকটি কাঁচামালের দামবৃদ্ধির ফলে গত কয়েক মাসে অনেকটাই বাড়ি-ফ্ল্যাটের দাম বেড়েছে। পাশাপাশি ব্যাঙ্কগুলিও ঋণে সুদের হার বাড়িয়েছে। তা সত্ত্বেও করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষ ভবিষ্যতের জন্য একটা স্থায়ী বাসস্থানের জন্য পয়সা খরচ করছেন।

সমীক্ষায় উঠে আসছে, কলকাতায় ২০২১ সালের প্রথম তিন মাসে মাত্র ১ হাজার ৩২০টি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ বিগত তিন মাসে ৪ হাজার ৩৭০টি ফ্ল্যাট বিক্রি হয়েছে। ২০২১ সালের প্রথম তিন মাসে কলকাতায় বিক্রি না হওয়া ফ্ল্যাটের সংখ্যা ছিল প্রায় ২৮ হাজার, কিন্তু গত তিন মাসে তা কমে প্রায় সাড়ে ২৫ হাজারে নেমে এসেছে। কলকাতার প্রোমোটাদের মতে, ২০১৬ সাল থেকে কলকাতার ফ্ল্যাটের বাজারে মন্দা নামে। আবাসন শিল্পে ২০১৭ সালে নোটবন্দি (Demonetization) বড় প্রভাব ফেলে। তবে ২০২০-এর সেপ্টেম্বর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। কিন্তু রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটিতে দুই শতাংশ এবং সার্কেল রেটে ১০ শতাংশ ছাড় দেওয়ায়, আবাসন শিল্প নতুন করে অক্সিজেন পায়। গৃহঋণের (Home Loan) সুদ বাড়লেও মানুষ ফ্ল্যাট কিনছেনই। কলকাতায় ৬০ লক্ষ থেকে এক কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের বিক্রিও বৃদ্ধি পেয়েছে। এক কোটি টাকা বা তার বেশি মূল্যের ফ্ল্যাটও যথেষ্ট সংখ্যায় বিক্রি হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...