Saturday, April 4, 2026

‘অপারেশন লোটাস’ এবার তেলেঙ্গানায়! ২৫০ কোটিতে ৪ টিআরএস বিধায়ক কেনার চেষ্টা বিজেপির

Date:

Share post:

কর্ণাটক ছাড়া দক্ষিণের কোন রাজ্যেই দাঁত ফটাতে পারেনি বিজেপি(BJP)। তাতে অবশ্য পরোয়া নেই, চেনা অঙ্কে টাকার জোরে এবার তেলেঙ্গানায়(Telengana) সরকার ফেলার ছক করল গেরুয়া শিবির। মোটা অংকের টাকায় টিআরএস এর চার বিধায়ককে(MLA) দলবদলের প্রস্তাব দেওয়া হলো বিজেপির তরফে। এই ঘটনায় বিজেপি ঘনিষ্ঠ দুই ধর্মগুরু ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ(Police)।

মাত্র কয়েক মাসের মধ্যেই মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাবে ঘোড়া কেনাবেচার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবার অভিযোগ তেলেঙ্গানার চার বিজেপি বিধায়ককে কেনার জন্য মোট আড়াইশো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বিজেপির তরফে। বিধায়ক পিছু ৫০ কোটি টাকা এবং তাঁদের নেতাকে ১০০ কোটি টাকা দেওয়ার টোপ দিয়েছিল বিজেপি। সেই সঙ্গে দেওয়া হয়েছিল লোভনীয় পদের টোপও। অবশ্য বিজেপির সেই প্রস্তাবে পা দেননি টিআরএস বিধায়করা। বরং পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এরপরই তৎপর হয় তেলেঙ্গানা পুলিশ।

পুলিশের অভিযোগ, টিআরএসের চার বিধায়ক কেনার লক্ষ্যে তিন ব্যক্তিকে হায়দরাবাদে পাঠিয়েছিল বিজেপি। হরিয়ানার এক মন্দিরের পুরোহিত রামচন্দ্র ভারতী, তিরুপতির ধর্মগুরু ডি শিমায়াজি এবং নন্দকুমার নামের এক ব্যবসায়ী টিআরএস বিধায়কদের দলবদলের প্রস্তাব দিতে হায়দরাবাদের একটি খামার বাড়িতে গিয়েছিল। টিআরএসের এক বিধায়কের ফার্ম হাউসেই ‘ডিল ফাইনাল’ হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিধায়কই নাকি পুলিশকে খবর দিয়ে সব পরিকল্পনা ফাঁস করে দেন। অভিযুক্ত তিন ব্যক্তিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। যে বিধায়কদের দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাঁদের নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বাড়িতে। যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। পুরো ঘটনাই সাজানো বলে দাবি তাদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...