Wednesday, April 1, 2026

ভাইফোঁটার দিন অন্য মেজাজে রাজ্যের নেতা-মন্ত্রীরা

Date:

Share post:

সারাবছর রাজনীতির মুডেই থাকেন। তবে আজ একেবারে অন্য মেজাজে দেখা গেল শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে মালা রায়, সুজিত বসু, ফিরহাদ হাকিমকে । চিরাচরিত প্রথা মেনেই বোনের হাত থেকেই ফোঁটা নিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুরে নিজের বাড়িতে দুই দিদির কাছ থেকে সকাল সকাল ভাইফোঁটা নিলেন তিনি।



আরও পড়ুন:‘আর ভাইফোঁটা হবে না আমাদের’: তনিমা চট্টোপাধ্যায়

বছরের অনান্য দিন খুব ব্যস্ত থাকেন। কিন্তু ভাইফোঁটা দিন পুরোটাই ভাইদের দেন সাংসদ মালা রায়। একসঙ্গে তিন ভাইকে ফোঁটা দেন তিনি। এই দিনটার জন্য ‘দিদি’ মালা রায়ের জন্য অপেক্ষা করে থাকেন ভাইয়েরা।  ভাইদের ফোঁটা দেওয়ার জন্য এই দিনটা কোনও কাজ রাখেন না দিদিও।



এদিকে ভাইফোঁটার দিন একেবারে অন্য মেজাজে দেখা গেল ফিরহাদ হাকিমকে।  ব্যস্ততা ভুলে আজ চেতলায় নিজের বাড়িতে তিন বোনের কাছ থেকে ভাইফোঁটা নেন ফিরহাদ হাকিমও। এদিন খোশমেজাজে দেখা যায় তাঁকে।

ভাইফোঁটার দিন সকল ব্যস্ততা ভুলে সকাল সকাল দিদিদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী সুজিত বসুও। হলুদ রঙের পাঞ্জাবি পরে গান গেয়ে একেবারে অন্য মুডে ধরা দিলেন তিনি।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...