Thursday, June 4, 2026

পেটের যাবতীয় অস্ত্রোপচারে অত্যাধুনিক রোবটিক সিস্টেমের সূচনা করল ILS

Date:

Share post:

পেটের যাবতীয় অস্ত্রোপচারে (Abdomen Operations) কমল ঝুঁকি। এখন আর জটিলতা নয়, পেটের যাবতীয় অস্ত্রোপচারে এক নিমেষেই মিলবে মুশকিল আসান। আর সেই পথেই হেঁটে এবার যুগান্তকারী পদক্ষেপ নিল শহর কলকাতার আইএলএস হাসপাতাল (ILS Hospital)। শুক্রবার সল্টলেকের আইএলএস হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির রোবটিক সিস্টেমের (Robotic System) শুভ সূচনা হল। পূর্ব ভারতে এই প্রথম এমন যুগান্তকারী পদক্ষেপ নিল সল্টলেকের এই অভিজাত হাসপাতাল। জানা গিয়েছে, ‘ভারসিয়াস’ (Versius) নামে ওই বিশেষ রোবটটি যেকোনো জটিল পেটের সমস্যার অস্ত্রোপচারের ক্ষেত্রে এক যুগান্তকারী প্রভাব ফেলবে। এদিন রোবটটির সঙ্গে সাধারণ মানুষ ও সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন আইএলএস হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর তথা মিনিম্যাল অ্যাকসেস অ্যান্ড ব্যারিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান (Medical Director and Head, Department of Minimal Access and Bariatric Surgery) চিকিৎসক ওম তাঁতিয়া।

এদিনের অনুষ্ঠানে ওম তাঁতিয়াই (Om Tantia) শুধু নন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর ও প্রসূতি বিভাগের কনসালট্যান্ট সার্জন অরুণা তাঁতিয়া (Aruna Tantia), হাসপাতালের গ্রুপ সহ সভাপতি তথা বিজনেস ডেভেলপমেন্ট-এর অধিকর্তা দেবাশিস ধর (Debashis Dhar), হাসপাতালের ডিজিএম (DGM) শুভ্রনাথ মৈত্র (Subhranath Moitra) সহ আইএলএস হাসপাতালের চিকিৎসকরা। ল্যাপারোসকপি (Laparoscopy) প্রক্রিয়াকে আরও সহজ সরল করতেই রবোটিক সার্জারির (Robotic Surgery) সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে চিকিৎসক ওম তাঁতিয়া জানান, ভার্সিয়াস চিকিৎসাক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলবে। আগে যেভাবে পেটের নানা জটিল বিষয়গুলির অস্ত্রোপচার হত বর্তমানে তা পুরোটাই চিকিৎসকদের এক হাতের মধ্যে চলে এসেছে। তিনি আরও জানিয়েছেন, কী ভাবে চিকিৎসা ক্ষেত্রে রোবটটি রাজ্যের মানুষকে আরও উন্নত পরিষেবা দেবে সে বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ কথা তাঁর বক্তব্যে উঠে আসে।

চিকিৎসক অরুণা তাঁতিয়া জানান, রবোটিক সিস্টেম বিশ্বের একাধিক বড় দেশে শুরু হলেও পূর্ব ভারতের মধ্যে প্রথম কলকাতাতেই এই সার্জারির সূচনা হল আমাদের সল্টলেকের হাসপাতালে। আগে ল্যাপারোস্কপি করার সময় যে পরিমাণ রক্তক্ষরণ ও জটিলতা দেখা দিত ভারসিয়াস সেক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে। এই পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচারের সময় রক্তক্ষরণ যেমন একদিকে বন্ধ হবে তেমনই অত্যন্ত ছোট ড্রিল করেই কার্যসিদ্ধি হবে বলেই মত তাঁর।

Related articles

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...

দলনেত্রীর পাশেই তৃণমূল সাংসদ, মহুয়ার নিশানায় বহিষ্কৃত ঋতব্রত

পরিষদীয় দলের রাশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Bnaerjee) হাতে যাওয়ার পরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...