Wednesday, June 24, 2026

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে বৈঠক করলেন বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

আসন্ন জগদ্ধাত্রী পূজা (Jagaddhatri Puja) উপলক্ষে আজ, শুক্রবার চন্দননগরের (Chandannagar) রবীন্দ্র ভবনে (Rabindra Bhawan) বিদ্যুৎ দফতরের (Electric Department) প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এই বৈঠকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিদ্যুৎ দফতরের প্রস্তুতি নিয়ে বিশদে আলোচনা করা হয়।

একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা নতুন বছরের শুরু থেকেই চন্দননগরে আন্ডার গ্রাউন্ড-এর (Underground) কাজ শুরু হবে। এ দিনের বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen), পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সিএমডি শান্তনু বসু (Shantanu Basu), হুগলির জেলাশাসক, চন্দননগরের মেয়র-সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...