Wednesday, June 3, 2026

Election Commission : ২ নভেম্বর সর্বদল বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন

Date:

Share post:

উৎসবের মরসুম শেষ হতে না হতেই এবার পঞ্চায়েত ভোটের (Panchayet Election)দামামা । আগামী ২ নভেম্বর সব রাজনৈতিক দলকে নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (State Election Commission) । আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দলের মতামত জানতে এই বৈঠক ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আগামী ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা (Revised Electoral Roll) প্রকাশিত ৫ জানুয়ারি ২০২৩। সব দলের মতামত নিয়েই এই ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি সংশোধিত ভোটার তালিকা (Voter List) নিয়ে আলোচনা করতেও এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে একগুচ্ছ প্রস্তাব কমিশনকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলের তরফ থেকে দুজন করে প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কমিশন সূত্রে খবর । আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি ভোটার লিস্টের সংশোধনের বিষয়টিও এই আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছিল নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১। সেখানে যে সংশোধনীগুলির কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে অন্যতম হল ১৮ বছর বা তার বেশি বয়সিরা বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। এখন সেই নিয়েও আলোচনা হয় কিনা সেটাই দেখার।

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...