Wednesday, June 24, 2026

‘মোহনাবাগানকে সম্মান করি, তবে আমরা তাদের ভয় পাইনা’ : স্টিফেন

Date:

Share post:

আগামিকাল আইএসএলের এই মরশুমের প্রথম কলকাতা ডার্বির। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামববে ইস্টবেঙ্গল এফসি। তার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। শেষ ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের ধারা বড় ম‍্যাচেও বজায় রাখতে মরিয়া লাল-হলুদের হেডসার। শুধু ডার্বি নয় সব ম‍্যাচই যে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই বললেন স্টিফেন কনস্ট‍্যান্টাইন।

এদিন সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,”আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ন। তবে কলকাতা ডার্বি অবশ্যই অন‍্যরকম ম্যাচ। এটি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। ম্যাচটি যথেষ্ট কঠিন হবে। তবে আমরা ম্যাচটি জেতার চেষ্টা করব। আমরা গত এক সপ্তাহ খুব ভাল অনুশীলন করেছি, আশা করি এই পরিশ্রমের ফল আমরা পাবো। আমরা এখানে জিততে এসেছি।”

প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। একেবারে গুছানো দল। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “এটিকে মোহনবাগানের দল খুব ভাল, তাদের দলে বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। তাঁরা যথেষ্ট শক্তিশালী দল। তবে ম্যাচটি ৫০-৫০ হবে। আগের ডার্বিতে আমরা আত্মঘাতী গোলে হেরেছিলাম, এবার আমরা আমাদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। ডুরান্ড কাপের সময়ের থেকে এখনকার আমাদের দল অনেক শক্তিশালী। আমরা মোহনাবাগানকে সম্মান করি, তবে আমরা তাদের ভয় পাইনা। আমরা এই লিগের কাউকেই ভয় পাইনা।”

এদিকে ক্লেইটন সম্পর্কে স্টিফেন বলেন, “ক্লেইটন ইস্টবেঙ্গল দলের সম্পদ। মাঠে এবং মাঠের বাইরে সে একজন দক্ষ নেতা। আমি আশা করবো ক্লেইটন শনিবার হ্যাটট্রিক করবে।”

আরও পড়ুন:লাল-হলুদের অনুশীলনে দেবব্রত সরকার, ডার্বি নিয়ে কী বললেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা?

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...