Saturday, April 4, 2026

Jalpaiguri: কলেজ চত্বরে মদের আসর! অধ্যক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শিক্ষা দফতরের

Date:

Share post:

শিক্ষাঙ্গনকে কলুষিত করলে কাউকেই রেয়াত নয়। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠতেই পদক্ষেপ শিক্ষা দফতরের। জলপাইগুড়ির (Jalpaiguri) আনন্দচন্দ কমার্স কলেজের (College) অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ চত্বরে নেশা করার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায়। অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারকে (Siddhartha Sarkar) ঘেরাও করে গেটে তালা দিয়ে প্রতিবাদ দেখান কলেজের একাংশ শিক্ষক কর্মী ও স্থানীয়রা। ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। অধ্যক্ষকে থানায় নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীরাও থানায় যান।

ঘটনার তদন্তের দাবি জানিয়ে কলেজের অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কলেজে পঠনপাঠন স্বাভাবিকভাবে হচ্ছে না এই খবর পেয়ে রাজ্য শিক্ষা দফতর তিন সদস্যের তদন্ত কমিটি কলেজে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে। এরপরই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেও অভিযোগের বিষয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। পুরো বিষয়টির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...