Saturday, April 4, 2026

Egg Price Hike: উৎসবের মরশুম শেষ হতেই ফের মহার্ঘ্য ডিম!

Date:

Share post:

ফের কোপ সাধারণ মানুষের পকেটে। চড়চড়িয়ে দাম বাড়ছে (Price Hike) নিত্য প্রয়োজনীয় জিনিসের। আমিষ (Non Veg) থেকে নিরামিষ তালিকায় বাদ পড়ছে না কিছুই। এর মধ্যেই ডিম প্রেমীদের (Egg lovers) জন্য দুঃসংবাদ। ফের বাড়ল ডিমের (Egg) দাম।

এক মাসে সব পুজো, দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজোর শেষে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের পকেট কার্যত ফাঁকা। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিদিনের ব্যবহার্য জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার কোপ পড়ল সস্তার মেনুতেও। উৎসবের মরসুম শেষ হতেই ডিমের দাম চড়ছে। খুচরো বাজারে প্রতি পিস ডিমের দাম ৬.৫০ টাকা। ঝোপ বুঝে কোপ মারছেন দোকানিরাও। কোথায় কোথাও ডিমের দাম ৭ টাকা। মাথায় হাত মধ্যবিত্তের। মাংস পোলাও না হলেও ডিম-ভাত, ডিম সেদ্ধ, বা ওমলেট কিংবা পোচ প্রতিদিন এর মেনুতে থাকতেই হয়। মাছ মাংস না খেতে পারার দুঃখ ভুলিয়ে দেয় ডিম। কিন্তু সেই ডিমও মহার্ঘ্য হওয়ায় চিন্তায় আমজনতা । শীতের মরশুমের একাধিক উৎসব এখনও আসতে বাকি। সামনেই বড়দিন। কমতে পারে কি ডিমের দাম? সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছেও।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...