Saturday, April 4, 2026

“অন্যে পাচ্ছে বলে রাগ হলে নিজে টিকিট কাটুক”, লটারি বিতর্কে শুভেন্দুকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

তৃণমূল নেতার স্ত্রীর লটারি জেতার বিষয়টিকে কেন্দ্র করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। অভিযোগ করেছেন কালো টাকা সাদা করা হচ্ছে লটারির মাধ্যমে। এই ইস্যুতেই শনিবার রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। বললেন, “অন্য লটারি কেটে টাকা পাচ্ছে বলে শুভেন্দুর যদি রাগ হয়ে থাকে তাহলে নিজে টিকিট কাটুক।”

শনিবার সাংবাদিক বৈঠকে লটারি ইস্যুতে প্রশ্ন উঠলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ” যে কোনও লটারি কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত। রাজ্য সরকার কিছু কিছু নিয়ম তৈরি করতে পারে কিন্তু কেন্দ্রের হাতে যেটা আছে সেই আইনের বাইরে রাজ্য বাড়তি কিছু করতে পারবে না।” এরপরই কুণাল ঘোষ বলেন, “ডিয়ার লটারি নিয়ে শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা যেভাবে অভিযোগের আঙুল তুলছেন সেটা যদি ঠিক হয় তাহলে ঠিক, যদি ভুল হয় তবে কেন্দ্রীয় সরকার কি আঙুল চুষছে?” এরপরই শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “প্রতি সপ্তাহে কেউ না কেউ লটারি কেটে টাকা পাচ্ছে। কেউ ডিয়ার লটারি পেয়েছে বলে সস্তা প্রচার করা হচ্ছে, তাহলে তুমি কি করছ? এত বিষয়ে তুমি চিঠি লিখছো এটা নিয়ে তাহলে কেন্দ্রীয় সরকারকে বলো। এটাতো রাজ্য সরকারের হাতে নয়। আর যদি খুব রাগ হয়ে থাকে এ পাচ্ছে ও পাচ্ছে বলে, তাহলে শুভেন্দু গিয়ে একটা টিকিট কাটুন।”

উল্লেখ্য, সম্প্রতি ডিয়ার লটারিতে ১ কোটি টাকা পুরস্কার জিতেছেন জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তের স্ত্রী রুচিকা। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন সাধারণ মানুষ লটারি টিকিট কেনেন আর বাম্পার পুরস্কার জেতেন তৃণমূল নেতারা। এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে বলে দাবি করেন তিনি। অভিযোগ ওঠে, কালো টাকা সাদা করবার চক্র চলছে লটারির আড়ালে। বিরোধীদের এই মন্তব্যের এবার পাল্টা জবাব দিল তৃণমূল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...