Wednesday, June 24, 2026

Weather Update: অক্টোবরের নিরিখে আজ কলকাতায় শীতলতম দিন!

Date:

Share post:

বদলাচ্ছে আবহাওয়া, আসছে শীত (Winter)। আবহাওয়া দফতরের (Weather Department) রিপোর্ট বলছে গত দশ বছরের মধ্যে অক্টোবর মাসের নিরিখে আজ কলকাতায় শীতলতম দিন (Coldest day in Kolkata)। এক ধাক্কায় পারদ নামলো চার ডিগ্রি।আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরে হাওয়ার দাপট বাড়বে ক্রমশ। জেলাগুলিতে থাকবে শীতের আমেজ।

ঘূর্ণিঝড়ের দাপটে আবহাওয়ার পরিবর্তন হবে এমন আশঙ্কা আগেই করা হয়েছিল। এবার সেই ছবি ধরা পড়ল বাংলায়। সিত্রাং (Sitrang) যেতেই বাড়ছে ঠান্ডার দাপট। এক লাফে পারদ নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড বলছে গত ১০ বছরের নিরিখে অক্টোবরে আজই কলকাতার শীতলতম দিন। আগামী বেশ কয়েকদিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, তাপমাত্রা যে নভেম্বরের গোড়া থেকেই আরও কমবে এমন আভাস দিচ্ছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাতেও জোরালো হবে শীতের কামড়৷ শেষবার অক্টোবরেই পারদ ২০ ডিগ্রির নিচে নেমেছিল ২০১২ সালে। সেবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। এবার তারও নিচে নামল পারদ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...