Friday, April 3, 2026

সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করল তেলেঙ্গানা, তদন্তে প্রয়োজন সম্মতির

Date:

Share post:

রাজ্যের বিষয়ে তদন্তের ক্ষেত্রে CBI-কে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’  প্রত্যাহার করে নিল তেলেঙ্গানা রাজ্য সরকার (Telengana State Government) । তেলেঙ্গানা হাই কোর্টকে ( Telengana High Court) এই বিষয়ে জানিয়েছেন তেলেঙ্গানার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। কয়েকদিন আগেই তেলেঙ্গানায় ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। সিবিআই তদন্ত দাবি করে দায়ের হওয়া মামলার শুনানিতে এ কথা জানান অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। অভিযোগ, টিআরএস (TRS) বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করেছিল বিজেপি। এই অভিযোগে হায়দরাবাদে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তেলেঙ্গানায় তদন্তের ক্ষেত্রে সিবিআইকে জেনারেল কনসেন্ট অর্থাৎ আগাম সম্মতি দেওয়া ছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হল বলে মত রাজনৈতিক মহলের।

রবিবার, সিবিআইকে (CBI) দেওয়া সম্মতি প্রত্যাহারের বিষয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। দিল্লি পুলিশ এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট (Delhi Police Establishment Act) ১৯৪৬ অনুসারে কোনও রাজ্যে সিবিআই-এর কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। তেলেঙ্গানার স্বরাষ্ট্রসচিব রবি গুপ্ত জানান, ২৩ সেপ্টেম্বর ২০১৬-তে তেলেঙ্গানা সরকারের জারি করা সম্মতি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কোনও মামলার ক্ষেত্রে তদন্তে তেলেঙ্গানা সরকারের সম্মতি নিতে হবে সিবিআইকে। তবে রাজ্য সরকার সুপারিশ প্রত্যাহারের পরেও হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে তেলেঙ্গানায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...