Monday, June 1, 2026

আন্দোলন নয়, চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে: বার্তা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আন্দোলন করলেই চাকরি নয়- স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বলেন, “আন্দোলন করলেই সবাইকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না। আন্দোলনের সঙ্গে চাকরির সম্পর্ক কী? চাকরি হবে যোগ্যতা, মেধার ভিত্তিতে।“ আন্দোলন বা মামলার ফলে নিয়োগ ব্যাহত হলে নেগেটিভিটির জন্ম হয়- মন্তব্য ব্রাত্যর।

প্রাথমিক থেকে নবম-দ্বাদশ- শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। গান্ধী মূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে-সহ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন চাকরি প্রার্থীরা অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন “নেট (NET) পাস করে সবাই চাকরি পায়? জয়েন্ট পাস করে সবাই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পায় ?” আন্দোলন বা মামলা দিয়ে নিয়োগ ব্যাহত হলে নেগেটিভিটির জন্ম হয় বলে মত ব্রাত্যর। বিভ্রান্তি দূর করতেই তাঁরা আদালতে গিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। একদিকে অতীতের ভুল সংশোধন, অন্যদিকে নতুন নিয়োগ-এই নীতিতেই সরকার চলছে জানান তিনি। অধিকাংশরা চাকরি পান বিরোধীরা চাইছেন না বলেও কটাক্ষ করেন ব্রাত্য বসু।

Related articles

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...

সোনারপুরবাসীর আন্তরিক অভ্যর্থনা! উন্নয়ন ছেড়ে প্রতিহিংসার রাজনীতিতেই মত্ত বিজেপি

এবার সব সীমা ছাড়িয়ে গেল বিজেপির প্রতিহিংসার রাজনীতি। প্রথমবার ক্ষমতায় এসে যখন বিজেপির লক্ষ্য হওয়া উচিত ছিল জনকল্যাণ...

ছবিই প্রমাণ! অভিষেকের উপর হামলার মূলে বিজেপিই 

বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা! আর তারপর জনরোষের নামে মব লিঞ্চিংকে নরমালাইজ করার অপচেষ্টা!...