Sunday, June 21, 2026

ঘড়ি তৈরির সংস্থাকে সেতু সারানোর বরাত! ব্রিজ বিপর্যয়ে উঠছে প্রশ্ন

Date:

Share post:

গুজরাটে(Gujrat) ভয়াবহ ব্রিজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ১৪০ ছাড়িয়ে গিয়েছে। ৭ মাস ধরে মেরামতি চলার পর মাত্র পাঁচ দিনেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা(Accedent)। এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি এর পিছনে রয়েছে বড়সড় দূর্নীতি? নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় শাসক দল বিজেপির উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী। বিরোধীদের অভিযোগ কোনরকম ফিট সার্টিফিকেট(fit certificate) ছাড়াই ব্রিজটি খুলে দেওয়া হয়। ভোটের লোভে বিপদের কথা না ভেবেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ছাড়াও আরো একটি বিষয় উঠে আসছে তা হল ওরেভা গ্রুপ নামে যে সংস্থাকে দিয়ে ব্রিজটি মেরামত করানো হয়েছে এর আগে ওই সংস্থা এই ধরনের কোনও কাজের অভিজ্ঞতা ছিল না। সংস্থাটি সিএফএল বাল্ব, দেওয়াল ঘড়ি, ই-বাইক ইত্যাদি তৈরি করে।

ওরেভা গ্রুপ সারা দেশে তাদের ব্র্যান্ড অজন্তা ও অরপ্যাটের জন্য বিখ্যাত। এরা মূলত ঘড়ি, সিএফএল বাল্ব, ক্যালকুলেটর ইত্যাদি তৈরি করে। দেশজুড়ে এদের রমরমা ব্যবসা থাকলো নির্মাণ সংক্রান্ত কোনো কাজ এরা কখনো করেনি। তাহলে এই সংস্থাকে কেন সেতু তৈরীর বরাত দিল প্রশাসন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখনও অবধি ব্রিজ ভেঙে পড়া নিয়ে সরাসরি মুখ খোলেনি কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক প্রতিনিধি দাবি করেছেন, ব্রিজে অতিরিক্তি লোক উঠে পড়াতেই বিপদ ঘটেছে। একথা সংস্থার প্রতিনিধি বললেও ক্রমশ গাফিলতির ছবি স্পষ্ট হচ্ছে।

উল্লেখ্য, স্থানীয়রা মচ্ছু নদীর উপরের কেবল ব্রিজটিকে বলত ‘ঝুলতা পুল’। মেরামতির প্রয়োজনে সাত মাস আগে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। মোরবি পুরসভা সেতু মেরামতির বরাত দেয় ওই সংস্থাকে। এরপর পাঁচদিন আগে গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষে ‘ঝুলতা পুল’ খুলে দেওয়া হয়। তারপরই রবিবার ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...