Wednesday, June 24, 2026

নৈহাটিতে তৃণমূল কর্মী খু*নে গ্রেফতার ২

Date:

Share post:

নৈহাটির শিবদাসপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। আমডাঙা এলাকা থেকে ঘটনার মূল অভিযুক্ত আশিফুল ওরফে বাচ্চা ও ফারুককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। এই ঘটনায় আর কারা কারা জড়িত, তার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:শ্যুটআউটে আহত তৃণমূল কর্মীর মৃ*ত্যু, থমথমে নৈহাটি

শনিবার ভরসন্ধ্যায় শিবদাসপুরে আচমকা হানা দেন কয়েক জন দুষ্কৃতী। পর পর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়, সেই সঙ্গে বোমাও ফাটান দুষ্কৃতীরা। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এলাকার তৃণমূল কর্মী জাকির হোসেন। তাঁকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। তাঁর শরীরের তিন জায়গায় গুলি লাগে। পরে হাসপাতালে মৃত্যু হয় জাকিরের।এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের পরিস্থিতি। ঘটনার নেপথ্যে নাম উঠে আসে আশিফুল ওরফে বাচ্চা নামে এক নাবালকের নাম।তারপর থেকেই আশাবুলের খোঁজে তল্লাশি চালায় পুলিশ।

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারাসত জেলা পুলিশের এসডিপিও (হাবরা) রোহিত শেখ ও আমডাঙা থানার আইসি অঞ্জনকুমার দত্তের নেতৃত্বে আমডাঙার প্রভাকরকাটির বাঁশবাগানে অভিযান চালানো হয়। সেখান থেকেই ধরা পড়ে আশিফুল রহমান ওরফে বাচ্চা এবং ফারুক হোসেন।ফারুকের বাড়ি আমডাঙার শিকারিরা গ্রামে। ২ জনের বয়সই ১৮ বছর। পুলিশ জানিয়েছে, ধৃত আশিফুল শিবদাসপুরের কন্দপুকুর গ্রামের বাসিন্দা।তাঁদের  ২ জনের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত আরও দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...