Saturday, April 4, 2026

সুফিয়ানকে “ডান্ডা মেরে সোজা” করার নিদান সুকান্তর, পাল্টা “বিড়ালছানা” কটাক্ষ তৃণমূল নেতার

Date:

Share post:

ফের ভাষা সন্ত্রাস। ফের বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে “ডান্ডা” দিয়ে মেরে “আগাপাশতলা সোজা” করার নিদান দিয়ে বিতর্কে তৈরি করলেন সুকান্ত। পাল্টা বিজেপি রাজ্য সভাপতিকে “বিড়ালছানা” কটাক্ষ
সুফিয়ানের।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এক দলীয় কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় সুকান্ত বলেন, “যদি তৃণমূল কংগ্রেস দুধ দেয় তা হলে আমরা পায়েস তৈরি করে দেব। কোনও অসুবিধা নেই। ভদ্রলোকের সঙ্গে আমরা ভদ্রলোক।” এরপরই সুর চড়িয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলব, “কিন্তু যদি তৃণমূল চোখরাঙায় বা চিটিংবাজি করে তা হলে ও কোন সুফিয়ান না ও কে, কোনও দিকে তাকাবেন না। আগে আগাপাশতলা সোজা করবেন, তার পর আমাকে ফোন করে বলবেন, দাদা দিয়ে দিয়েছি ডোজ়। কোর্স কমপ্লিট একদম। ওষুধ দিয়ে দিয়েছি। তারপর যা হওয়ার হবে আমরা দেখব।”

সুকান্ত মজুমদারের এমন উস্কানিমূলক মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মারপিট ও সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা সুফিয়ান সিপিএম জমানার প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কথায়, “৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএম নন্দীগ্রাম আন্দোলনে আমার আগাপাশতলা সোজা করতে পারেনি। আর সেই শুভেন্দু অধিকারী ওদের নেতা সুফিয়ানের কাঁধে ভর করে আজ নেতা হয়েছে। আর সুফিয়ানের বিরুদ্ধে বলে শুভেন্দু অধিকারী আজকে বিরোধী দলনেতা হয়েছে। আজ সুকান্ত মজুমদার চাইছে, যদি সুফিয়ানের বিরুদ্ধে বলে তাঁর সভাপতিত্ব প্রতিষ্ঠিত হয়। আরও উন্নতি করা যায়।”

এরপর সুকান্তকে খোঁচা মেরে সুফিয়ান বলেন, “যা-ই বলুক না কেন, সুফিয়ানকে কিছু করতে পারবে না। আমার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার বিড়ালছানা। ওর মতো ছেলের নন্দীগ্রাম আন্দোলনের সুফিয়ানকে দমানো সম্ভব নয়।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...