Friday, April 3, 2026

কার্শিয়ঙে রাস্তা থেকে ২০০ ফুট গভীর খাদে উল্টে পড়ল গাড়ি, মৃ*ত ৩

Date:

Share post:

গুজরাটে সেতু বিপর্যয়ের ২৪ ঘণ্টার মধ্যে কার্শিয়ঙে গাড়ি দুর্ঘটনায় ৩জনের মৃ*ত্যু হল। গুরুতর আহত ৫। আহতদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। সোমবার, শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিংয়ের (Darjeeling) দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। কার্শিয়াঙের কাছে সিপাদুরাইয়ের কাছে একটি বাইকের সঙ্গে ধাক্কায় গাড়িটি উল্টে পড়ে ১৮০ ফুট গভীর খাদে।

প্রত্যক্ষদর্শীদের বয়না অনুযায়ী, রাস্তার উল্টোদিক থেকে একটি বাইক সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী গাড়ির চাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যান চালক। দুর্ঘটনায় প্রাণ হারান ৩ মহিলা যাত্রী। বাকিদের উদ্ধার করে প্রথমে কার্শিয়ং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিলিগুড়িতে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...