Saturday, April 4, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে হারের জন‍্য কাকে কাঠগড়ায় তুললেন গাভাস্কর?

Date:

Share post:

নাম না করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারের কারণ হিসাবে রবীচন্দ্রন অশ্বিনকে কাঠগড়ায় তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গতকাল টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে ৫ উইকেটে হারে রোহিত শর্মার দল। আর এই হারের কারণ হিসেবে অশ্বিনের ৪ ওভারে ৪৩ রানকেই কাঠগড়ায় তোলেন সুনীল গাভাস্কর। এরপাশাপাশি রোহিত শর্মা-বিরাট কোহলিদের খারাপ ফিল্ডিং-এর কথাও উঠে এসেছে গাভাস্করের কথায়।

 

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” একজন বোলারের ৪৩ রান দেওয়া ভারতের বিপক্ষে গিয়েছে। ক্রিকেটে ক্যাচ ফেলে দেওয়া বা রান আউটের সুযোগ কাজে না লাগাতে পারার ঘটনা প্রায়ই ঘটে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও হয়। এগুলোর জন্য কাউকে খুব বেশি দোষারোপ করা যায় না। একটা দলের হারের জন্য একজনকে বেছে নিয়ে তার উপর সব দায় চাপিয়ে দেওয়াও ঠিক নয়। অনেক সময় ভাগ্য সঙ্গ দেয় না। তাই বলে এ রকম গুরুত্বপূর্ণ ম্যাচে কেউ ৪৩ রান বিপক্ষকে উপহার দিয়ে দেবে!”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, প্রথম একাদশ বাছার ক্ষেত্রে একটু নজর দিক টিম ইন্ডিয়া। এই নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন,”যুজবেন্দ্র চ‍্যাহালকে খেলিয়ে দেখা যেতে পারে। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চ‍্যাহালকে খেলানো উচিত। তা হলে পরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে চ‍্যাহাল একটু আত্মবিশ্বাসী থাকতে পারে।”

এদিকে পরপর তিন ম‍্যাচে রান না পাওয়া কে এল রাহুলকে এখনই বসাতে রাজি নন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন,” দলে কি আর কোনও ওপেনার আছে? বাকিদের কাউকেই আমি ওপেনার মনে করি না। তা হলে রাহুলের সঠিক পরিবর্ত কে হতে পারে? তাই রাহুলকে নিয়ে আর একটু ধৈর্য্য রাখতে হবে। সকলেই জানি রাহুল অত্যন্ত ভাল মানের ব্যাটার।”

আরও পড়ুন:বিরাটের হোটেলের ঘরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ক্ষুব্ধ কোহলি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...