Saturday, June 20, 2026

হলদিয়ায় চমক, কুণালের সঙ্গে দেখা করলেন ২ পদত্যাগী বিজেপি নেতা

Date:

Share post:

হলদিয়ায় কুণাল ঘোষের সঙ্গে কথা বললেন পদত্যাগী ২ বিজেপি নেতা। মঙ্গলবার বিকেলে এক চা চক্রে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ও কাঁথি সাংগঠনিক যুব মোর্চার পর্যবেক্ষক বটকৃষ্ণ দাস এবং নন্দীগ্রাম ১ দক্ষিণ মণ্ডল সভাপতি জয়দেব দাস।  আগেই দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বটকৃষ্ণ দাস ও জয়দেব দাস। ছেড়েছেন সদস্য পদ। দিন  কয়েক আগে  তারা বিজেপি ছাড়ার পরে সৌজন্যের নজর দেখিয়ে তৃণমূলের প্রতিনিধিরা দেখা করেছিলেন বিজেপির পদত্যাগী এই দুই নেতার সঙ্গে।

নন্দীগ্রামের এই দুই নেতা মঙ্গলবার যখন দেখা করতে আসেন সেখানে কুণালের সঙ্গে ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সূত্রের খবর শীঘ্রই তারা যোগ দেবেন তৃণমূলে।

এদিন এই দুই নেতার নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা দেওয়া হয় তাদের। সূত্রের খবর, আগামী ৪ নভেম্বর নন্দীগ্রামের মহেশপুরে সভা করবে তৃণমূল। সেখানেই সম্ভবত যোগ দিতে পারেন নন্দীগ্রামের গেরুয়াশিবির ত্যাগী দুই নেতা।

শুভেন্দু মোকাবিলায় অধিকারী গড়ে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে কুণালকে। পঞ্চায়েত ও হলদিয়া পুরভোটের আগে কুণালকে এই গুরুদায়িত্ব শীর্ষ নেতৃত্বের। আজই কুণালকে হলদিয়া থেকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সামলাবেন কুণাল। জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব সামলাতে আজই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কুণাল।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...