Saturday, June 20, 2026

রাজ্য অর্থ দিচ্ছে, বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সত্য প্রকাশ ব্রাত্যর

Date:

Share post:

রাজ্য সরকার পর্যাপ্ত অর্থই দিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বরাদ্দ টাকা দিচ্ছে না বলেই সমস্যা তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রবল আর্থিক সংকট নিয়ে সত্য প্রকাশ্যে আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মঙ্গলবার, ব্রাত্য বলেন, চলতি বছরে রাজ্য সরকার  ২৮ কোটি টাকা দিয়েছে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। রাজ্য সরকারের (Government of west Bengal) সাহায্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পঠন-পাঠন ও গবেষণার যা কাজ চালানো সম্ভব হত না। এরপরেই কেন্দ্রকে নিশানা করে শিক্ষামন্ত্রী বলেন, তাঁদের কাছ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখনও ৩০ কোটি টাকা পাওনা রয়েছে, যা মেটানো হচ্ছে না বলেই সমস্যা বলে অভিযোগ করেন ব্রাত্য বসু (Bratya basu)।

অর্থ সংকটে ভুগছে রাজ্য তথা দেশের প্রথম সারিতে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিদিনের খরচ চালাতে নাজেহাল হতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শিক্ষামন্ত্রী জানান, এই বিশ্ববিদ্যালয়কে ‘ইনস্টিটিউট ফর এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের তরফে কোনও সাড়া না মেলায় সেই পরিকল্পনা এখনও ঝুলে রয়েছে বলে অভিযোগ ব্রাত্যর। এর জন্য প্রয়োজনীয় টাকা চেয়ে রাজ্য একাধিক চিঠিও দিয়েছে কেন্দ্রকে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের তরফে কোনও সদুত্তর মেলেনি। ব্রাত্যর অভিযোগ, শুধু যাদবপুরই নয়, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিরও পাওনা মেটাচ্ছে না কেন্দ্র। ফলে প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলিই কিছু সমস্যা রয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...