Saturday, April 4, 2026

গরু পাচারের কালো টাকা সহজেই হয়ে যেত সাদা! CBI-এর নজরে শহরের একাধিক ভুয়ো সংস্থা

Date:

Share post:

ভুয়ো সংস্থা মাধ্যমে কাল টাকাকে(Black Money) সাদা করতো গরু পাচারকারীরা। গরু পাচার কাণ্ডের(Cow Smuggling) তদন্ত নেমে এমনই একাধিক ভুয়ো সংস্থার উপর কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এইসব কোম্পানিগুলোর তদন্ত করতে গিয়ে সিবিআই জানতে পেরেছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এইসব সংস্থাগুলির মাধ্যমে। একটি দুটি নয় এরকম ২৫ থেকে ৩০ টি কোম্পানির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই কোম্পানিগুলোর ডিরেক্টর ও কর্তৃপক্ষের আসনে থাকা কর্মীদের উপর নজর রাখছে সিবিআই।

গরু পাচার মামলায় সিবিআই অনুব্রত মন্ডল, ও তার দেহরক্ষী সায়গলকে গ্রেফতার করেছে কিছু মাস আগে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা ও মণীশ কোঠারিকেও।‌ অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ আত্মীয়দের রাইস মিল, সুকন্যার কোম্পানি, জমি, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দলিল ইতিমধ্যে খতিয়ে দেখেছে সিবিআই। এ বার সেই সিবিআই তদন্ত করতে গিয়ে খোঁজ পায় কলকাতার চারটি ভুয়ো কোম্পানি রয়েছে। যার মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি সিবিআইয়ের। এর সঙ্গে যোগ রয়েছে প্রায় ৩০টি কোম্পানির। গরু পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে, তা খতিয়ে দেখতে সিবিআই ও ইডি দু’পক্ষই তৎপর। কোটি কোটি টাকার লেনদেন চলত কলকাতার ভুয়ো সংস্থার মাধ্যমে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হয়েছিল এই ভুয়ো সংস্থাগুলি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...