Tuesday, June 23, 2026

এবার টেটে আবেদন করতে পারবেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা !

Date:

Share post:

টেট নিয়োগে (TET recruitment) ফের সুখবর। এবার টেটে আবেদন করতে পারবেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরাও (Para Teacher)। মধ্যশিক্ষা পর্ষদের (Board of Secondary Education) সভাপতির সঙ্গে সাক্ষাৎ আলোচনার পরই স্বস্তিতে পার্শ্বশিক্ষকরা (Para Teachers)। পর্ষদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়ায় খুশি শিক্ষামহলের একাংশ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে টেট (TET)আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংসদ, একথা আগেই জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির সভাপতি গৌতম পাল। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছিলেন, এবার থেকে প্রতি বছর টেট হবে। টেটে ফর্ম পূরণ করতে পারবেন চাকরির দাবিতে আন্দোলনকারীরাও। এবার সেখানেই নয়া সংযোজন। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এবার গ্রাজুয়েশন এবং ডিএলএড পরীক্ষায় কৃতকার্য হলেই এবার টেট পরীক্ষায় আবেদন করতে পারবেন পার্শ্ব শিক্ষকরা। এনসিটিই (NCTE) নিয়ম অনুযায়ী এ বছর বিএড (B.Ed) ও ডিএলএড (DLEd) সমস্ত ধরনের চাকরি প্রার্থীরাই প্রাথমিক টেট পরীক্ষায় বসতে পারবেন। তবে প্রাথমিক টেট পরীক্ষায় বসতে গেলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পর্ষদের সিদ্ধান্তে স্বস্তিতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার পার্শ্ব শিক্ষক।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...