Saturday, March 28, 2026

ভয়ংকর ঘটনা যোগী রাজ্যে: বাড়ি ঢুকে এলোপাথাড়ি গু*লি, মা ও স্ত্রী সহ মৃ*ত সপা নেতা

Date:

Share post:

উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে ফের বড়সড়ো প্রশ্ন উঠে গেল। সমাজবাদী পার্টির(SP) এক নেতার বাড়িতে ঢুকে এলোপাথাটি গুলি চালালো দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বদায়ু জেলায়। এই ঘটনায় এসপি নেতা রাকেশ গুপ্তের(Rakesh Gupta) পাশাপাশি মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী ও মায়ের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ(UP Police)।

পুলিশ সূত্রে খবর, সোমবার চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে তাঁর বাড়ির সামনে আসে। অভিযোগ, সামনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাকেশের। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তাঁর স্ত্রী সারদা দেবী এবং মা শান্তি দেবী। এরপর পেছনের দরজা দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে কেন তাঁকে খুন করা হল তা স্পষ্ট করে জানা যায়নি। এদিকে এই ঘটনায় রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে এসপি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ সুপার অমিতকিশোর শ্রীবাস্তব জানান, দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...