Wednesday, June 24, 2026

যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, সর্বদল বৈঠকে দাবি তৃণমূলের

Date:

Share post:

সংশোধিত ভোটার তালিকা থেকে মৃত ও ভুয়ো ভোটারদের নাম বাতিল করার জন্য বিজেপি(BJP), বাম(Left), কংগ্রেসের(Congress) মত বিরোধী দল নির্বাচন কমিশনের(Election commission) কাছে দাবি জানিয়েছে। অন্যদিকে কোনও যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায় শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) সে ব্যাপারে কমিশনের কাছে দাবি পেশ করেছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন আজ প্রথা মেনে সর্বদল বৈঠকের আয়োজন করে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের নেতৃত্বে ওই বৈঠকে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন, রাতের অন্ধকারে যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় সে ব্যাপারে তারা কমিশনের কাছে দাবি জানিয়েছেন।

বিজেপির প্রতিনিধি দলের নেতা শিশির বাজোরিয়া বলেন, ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি তাঁরা ভোটের কাজে অস্থায়ী কর্মীদের ব্যাবহার না করার দাবি জানিয়েছেন।বুথ লেভেল অফিসারদের কাজ কর্ম নিয়েও অভিযোগ জানানো হয়েছে। বামফ্রন্টের প্রতিনিধি দলের তরফে কল্লোল মজুমদার অভিযোগ করেন, তারা সমীক্ষা করে দেখেছেন প্রতি বুথে বর্তমানে অন্তত ১০০ থেকে ১৫০ জন মৃত, স্থানান্তরিত বা ঠিকানাহীন ভোটার রয়েছেন। এই সব জায়গাতেই ভুয়ো ভোট পড়ার প্রবণতা তৈরি হয়। তাঁরা সংশোধিত ভোটার তালিকা থেকে এই নামগুলো যথাযথ ভাবে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। কংগ্রেস অসিত মিত্র অভিযোগ করেন আনুষ্ঠানিক ভাবে ভোটার তালিকা সংশোধনের আগেই পুরনো ভোটার তালিকার ভিত্তিতে প্রশাসনের একাংশ পঞ্চায়েত ভোট করতে উদ্যোগী হয়েছে। এই বিষয়টি রুখতে তারা কমিশনের কাছে আর্জি জানিয়েছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...