Monday, April 6, 2026

ভাদু খু*নের ৭ মাস পর মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। ভাদু শেখ খুনের সাতমাস পর ফয়জল শেখ ওরফে পলাশকে গ্রেফতার করল সিবিআই। ইতিমধ্যেই তাঁকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:গ্রেফতার ভাদু শেখ খু*নের অন্যতম প্রধান অভিযুক্ত সোনা শেখ

গতও ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে।তদন্তে নেমে সিবিআই জানতে পারে ভাদু খুনে যোগ রয়েছে পলাশের। এরপরই খোঁজ শুরু হয়। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল পলাশ। সম্প্রতি বাড়ি ফেরে ফয়জল। গোপন সূত্রে খবর পেতেই অভিযান চালিয়ে পলাশকে  গ্রেফতার করে সিবিআই।

প্রসঙ্গত, গত ২১ মার্চ বগটুই মোড়ে একটি চায়ের দোকানে খুন করা হয়েছিল ভাদুকে। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সিসিটিভির ওই ভিডিয়োয় যে যুবককে বোমা ছুড়তে দেখা গিয়েছিল সেই ফয়জল ওরফে পলাশ বলে সিবিআই সূত্রে খবর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...