Monday, April 6, 2026

উৎসব মরসুমে জিএসটি সংগ্রহ ১.৫২ লক্ষ কোটি টাকা, রিপোর্ট কেন্দ্রের

Date:

Share post:

উৎসব মরসুমে হুড়মুড়িয়ে বাড়লো দেশের জিএসটি(GST) সংগ্রহের পরিমাণ। অক্টোবর মাসে দেশে উৎপাদন ক্ষেত্রের লেনদেন বেড়েছে ব্যাপকভাবে। যার ফলে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিএসটি সংগ্রহ। টাকার অঙ্কে এই সংগৃহীত জিএসটির পরিমাণ ১.৫৩ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের(Central Govt) তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য।

কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে মোট সংগৃহীত জিএসটির মধ্যে আইজিএসটি (IGST) খাতে সংগ্রহ হয়েছে ৮১৭৭৮ কোটি। যার মধ্যে আমদানি করা পণ‌্য বাবদ করের অর্থও ধরা রয়েছে। সিজিএসটি বাবদ সংগ্রহ হয়েছে ২৬০৩৯ কোটি এবং এসজিএসটি বাবদ সংগ্রহ ৩৩৩৯৬ কোটি। এই নিয়ে দ্বিতীয়বার জিএসটি সংগ্রহের পরিমাণ দেড় লক্ষ কোটি পার করল। শুধু তাই নয় জিএসটি যুক্ত পণ্যের জন্য যে ই’ওয়ে বিল তৈরি হয়, অক্টোবরে সেই সংখ‌্যাও ছিল অনেকটাই বেশি। অক্টোবরে ই’ওয়ে বিল দাখিল হয়েছে আট কোটি ৩০ লক্ষ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আটটি পরিকাঠামোর ছ’টিতেই উৎপাদন বেড়েছে সেপ্টেম্বরে। বৃদ্ধির হার সব থেকে বেশি কয়লা, সার, সিমেন্ট এবং বিদ্যুতে। চারটির ক্ষেত্রেই ১০ শতাংশের উপরে। তবে সরকার দেশে অশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়াতে জোর দেওয়ার কথা বললেও, বাস্তবে দু’টি ক্ষেত্রেই তা কমে শূন্যের নিচে নেমেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...