Saturday, April 4, 2026

Afghanistan: শিক্ষার অধিকারের দাবিতে আন্দোলন! ছাত্রীদের চাবুক মারল তালি*বান

Date:

Share post:

তালি*বানরা আফগানিস্তান (Afghanistan) দখল করার পর থেকেই সেখানকার মহিলাদের জীবনে চরম অন্ধকার নেমে এসেছে। শুধু দৈনিক জীবনযাপনই (Daily Life) নয়, শিক্ষাক্ষেত্রেও (Education) বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে আফগান মহিলাদের (Afghan Women)। রবিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) আফগানিস্তানের আরও একটি নৃশংস ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের (Afghanistan) বাদাখশান প্রদেশের বাদাখশান বিশ্ববিদ্যালয়ে (Badakhshan University)। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের এক তালি*বান নিরাপত্তারক্ষী (Security Personnel) গেটের সামনে জমায়েত করা মহিলা ছাত্রীদের চাবুক মারছে। ওই ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে শিক্ষার অধিকারের (Right to Education) দাবি জানাচ্ছিলেন। কিছুদিন আগেই বোরখা (Burkha) না পরে থাকায় তাঁদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তা নিয়ে আফগানিস্তানের উত্তর-পূর্বে অবস্থিত বাদাখশান বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান করেছিলেন ছাত্রীরা। সেই অপরাধেই তাঁদের উপর নেমে আসে তালি*বানি অত্যাচার।

তবে শুধু চাবুকই নয়, তালি*বান নিরাপত্তারক্ষীর হাতে থাকা লাঠি, বন্দুকের বাঁট দিয়েও ছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে। এরপরই ছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরা সেখান থেকে পালাতে ছুটতে শুরু করেন। যদিও বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাকিবুল্লা কাজিজাদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পড়ুয়াদের উদ্দেশে হিংসাত্মক হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। ছাত্রীদের উপর এমন অত্যাচার কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় সরিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালকদের ঢোকার রাস্তা করে দিতে নিরাপত্তারক্ষীরা ব্যবস্থা নিয়েছিল। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, চাবুক মারা হচ্ছে তাঁদের। ওই সময় ছাত্রীরা স্লোগান দিতে থাকেন, ‘শিক্ষার অধিকার চাই’।

তালি*বান সরকার ইতিমধ্যে মহিলাদের জন্য পোশাক বিধি (Dress Code) চালু করেছে। আফগান মহিলারা রাস্তায় বেরোলে তাঁদের নিকাব বা বোরখা পরা বাধ্যতামূলক। বিভিন্ন মানবাধিকার সংগঠনও বিষয়টি নিয়ে সরব হয়েছে। ক্ষমতা দখলের পর থেকেই মানবাধিকার সাঙ্ঘাতিক ভাবে লঙ্ঘিত হয়েছে। ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি তালি*বানরা দিয়েছিল তা বিন্দুমাত্র পালন করেনি বলে অভিযোগ। গত বছর অগাস্টেই আফগানিস্তানের দখল নেয় তালি*বানরা। তারপর থেকেই মহিলাদের উপর বিভিন্ন বিধিনিষেধ চাপানো হয়েছে। ষষ্ঠ শ্রেণির পর ছাত্রীদের স্কুলে যাওয়ার উপরও জারি নিষেধাজ্ঞা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...