Tuesday, June 23, 2026

বিশ্বরেকর্ড! টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক বিরাট !

Date:

Share post:

দরকার ছিল আর ১৬ রানের। বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদকে মিড উইকেটে ঠেলেই নয়া নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন তিনি।৩১ ম্যাচে সমসংখ্যক ইনিংসে ১০১৬ রান করেছিলেন জয়বর্ধনে। কোহলির ৬টি ম্যাচ এবং ৮টি ইনিংস কম লাগল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পেরিয়ে যেতে। তিনি ২৫টি ম্যাচ খেলে ২৩তম ইনিংসে এই নজির গড়লেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচেই বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০০০ রান হয়ে গিয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়কের।

প্রসঙ্গত, নেদারল্যান্ডসের বিরুদ্ধেই ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ওপেনার ক্রিস গেইলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন কোহলি। বিশ্বকাপে ৩৩টি ম্যাচ খেলে গেল করেছেন ৯৬৫ রান। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আরও এক ভারতীয়। তিনি অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপে ৩৭টি ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ৯২১ রান। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে তিনি একমাত্র কোহলির কাছাকাছি রয়েছেন। এ ছাড়া সক্রিয় ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের শাকিব আল হাসান ৩৫ ম্যাচে ৭২৯ রান করে সপ্তম স্থানে রয়েছেন। বাকি আর কেউ কোহলির ধারেকাছে নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৪ বলে ৬২ রান করেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম বার এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আউট হন। ১২ রান করেন তিনি।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...