Tuesday, June 23, 2026

বিএড, ডিএলএডে ভর্তির টাকা যেত মানিকের কাছে! বিস্ফোরক তাপস

Date:

Share post:

বুধবার ইডি(ED) দফতরে হাজিরা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত বিস্ফোরণ ঘটালেন তাপস মণ্ডল(Tapas Mandal)। এদিন স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন বিএড, ডিএলএড কলেজে অফলাইন ভরতির টাকা যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের(Manik Bhattacharya) কাছে।

ইডির তলবে বুধবার সমস্ত রকম নথিপত্র সহ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল। সেখানেই সাংবাদিকরা তাপসের কাছে জানতে চান, মানিক ভট্টাচার্যের কাছে যে টাকা যেত, সে বিষয় তিনি কিছু জানেন কিনা? জবাবে তাপস মণ্ডল বলেন, “অফলাইনে ভরতির জন্য টাকা তো দিতেই হত। ছাত্র পিছু ৫ হাজার টাকা। উনি অফিসে (মহিষবাথান) লোক পাঠাতেন। ফাইল যেত। টাকা যেত।” তখন ফের প্রশ্ন করা হয়, “কে লোক পাঠাতেন?” তাপস মণ্ডলের জবাব, “মানিকবাবু।” পরের প্রশ্ন, “তাহলে কি মানিকবাবুই টাকা নিতেন?” জবাব আসে, “মানিকবাবু যখন লোক পাঠাতেন, তাহলে উনিই টাকা নিতেন।” নগদ টাকায় এই কাটমানি যেত বলেও জানান তাপস।

উল্লেখ্য, ইডির তরফে বারবার অভিযোগ করা হয়েছে বিএড, ডিএলএড কলেজে অফলাইনে ভরতির জন্য ছাত্রপিছু ৫ হাজার টাকা নিতেন মানিক ভট্টাচার্য। ‘কাটমানি’ বাবদ তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যের দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকেছিল প্রায় আড়াই কোটি টাকা। টাকা দিয়েছিলেন ৪৯ হাজার ৪০০ জন। সেই সমস্ত অভিযোগ সত্যি বলেই এদিন স্পষ্ট করে দিলেন তাপস। অবশ্য এ বিষয়ে তৃণমূলের তরফে সাংসদ শান্তনু সেন বলেন, “দুর্নীতি যদি হয়ে থাকে দুর্নীতির বিরুদ্ধে দল জিরো টলারেন্স নীতি নিয়েছে। কেউ অন্যায় করলে দল তার পাশে কখনোই থাকবে না। কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হয় না তৃণমূল। তার প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠার পর ছয় দিনের মধ্যে পার্থ চক্রবত একে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। আমারা চাই যত দ্রুত সম্ভব তদন্ত হোক। এবং প্রকৃত সত্য সামনে আসুক।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...