Friday, April 3, 2026

Kolkata: জোর করে অশান্তি পাকানোর চেষ্টা, ডেঙ্গি অভিযানের নামে বিজেপির ‘গুন্ডামি’

Date:

Share post:

শহর কলকাতার (Kolkata) বুকে ফের অশান্তি পাকানোর চেষ্টা ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata party) নেতা কর্মীদের। বিজেপি (BJP) যুব মোর্চার কলকাতা পুরসভা (KMC) অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড, অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ। পুলিশের (Kolkata Police) সঙ্গে বচসার মাঝেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। যানজটে (Traffic Congestion) নাকাল সাধারণ মানুষ।

রাজ্যজুড়ে ক্রমাগত ভয়াবহ হচ্ছে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। ইতিমধ্যেই কলকাতা পুরসভার (KMC) তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে দফায় দফায় বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তা, স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির গতি বোঝার চেষ্টা চলছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে বিজেপির পুরসভা অভিযান অযথাই বিশৃঙ্খলার সৃষ্টি করল শহর কলকাতার বুকে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে পুরসভা অভিযানে শুরু করে বিজেপির যুব মোর্চার নেতৃত্ব তথা কর্মীরা। বিজেপির রাজ্য দফতর থেকে কলকাতা পুরসভার উদ্দেশ্যে এই অভিযান শুরু হয় বেলা ১টা নাগাদ। রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ (Indranil Khan), বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-সহ অন্যান্যরা এই অভিযানের নেতৃত্ব দেন। যোগাযোগ ভবনের কাছে পুলিশ মিছিল আটকায় এবং শান্তভাবে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে সহায়তা করা তো দূরের কথা, উল্টে বচসায় জড়িয়ে পড়ে পুলিশের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন। রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। সপ্তাহের মাঝামাঝি সময় কর্ম ব্যস্ত দিনে বিজেপির এই কর্মসূচির জেরে কার্যত অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ। তাঁদের উঠে যেতে বারবার অনুরোধ করা হয় পুলিশের তরফে। কিন্তু পুলিশের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেননি বিজেপি কর্মীরা । বিজেপির বিক্ষোভ কর্মসূচির জেরে ধর্মতলামুখী রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতৃত্ব যেমন সজল ঘোষ (Sajal Ghosh), ইন্দ্রনীল খাঁ- দের প্রিজ়ন ভ্যানে তুলতে বাধ্য হয় পুলিশ।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...