Saturday, June 27, 2026

প্রবাহমান ঐতিহ্য, পুরুষদের হাতে বরণের পরেই বিসর্জন তেঁতুলতলার জগদ্ধাত্রীর

Date:

Share post:

এবার ২৩০ বছরে ভদ্রেশ্বর (Bhadresar) গৌরহাটির তেতুলতলা জগদ্ধাত্রীপুজো (Jagadhatri)। এখানে মায়ের বরণ সম্পন্ন হয় ছেলেদের হাত ধরে। তাঁরাই পরনে শাড়ি, হাতে শাখা, পলা ও সিঁথিতে সিঁদুর পরে বরণ করেন মাকে। বহুদিন ধরেই চলে আসছে এই প্রথা। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কাহিনী ও রীতি।

দশমীর সকাল থেকেই শুরু হয়েছে প্রতিমা বরণ। এখানকার প্রতিমা ‘বুড়িমা’ নামেও পরিচিতি। প্রচলিত আছে ইংরেজ আমলে সময় প্রকাশ্যে আসতেন না মহিলারা। সেই কারণেই পুজোর সঙ্গে জড়িত পুরুষেরা এয়ো সেজে বরণ সম্পন্ন করতেন। সময়ের সঙ্গে তাল মিলিয়েও সেই প্রথা আজও পালিত হয়ে আসছে সাড়ম্বরে।

পুরাতন এই ঐতিহ্যই আজও এই পুজোকে আলাদা করে রেখেছে অন্যদের থেকে। মায়ের এই ঐতিহ্যপূর্ণ বরণপর্বের সাক্ষী হতে হাজার হাজার ভক্তের ঢল নেমেছে আজ তেতুলতলার মণ্ডপে। মায়ের আশীর্বাদ নিতে হাজির হয়েছেন অগুনতি মানুষ। প্রার্থনা তাঁদের একটাই, সকলকে ভালো রেখো মা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...