Tuesday, June 23, 2026

সেতু বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই আজ গুজরাটের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

Date:

Share post:

গুজরাটে সেতু বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তারমধ্যেই আজ, বৃহস্পতিবারই ঘোষণা করা হবে গুজরাট বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আজ দুপুর ১২ টা নাগাদ গুজরাট বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করা হবে। গুজরাটের বর্তমান বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

২৫ বছর ধরে গুজরাটে সরকার চালাচ্ছে বিজেপি। তবে মোরবিতে সেতু বিপর্যয়ে শত শত প্রাণ বলি যাওয়ার পর রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু।নিরাপত্তা ও গাফিলতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে গুজরাট সরকারের উপর। এমনকি এই নিয়ে জনস্বার্থ মামলাও করা হয়েছে শীর্ষ আদালতে।এই পরিস্থিতিতে বেশ কিছুটা ব্যাকফুটে গুজরাটের বিজেপি সরকার। এদিকে পাঞ্জাবে জয়ের পরে  গুজরাটেও ভাল ফলের জন্য ঝাঁপিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল। বাকি ছিল  মোদি ও শাহের গুজরাট।যদিও নির্বাচন কমিশনের তরফে আগেই ইঙ্গিত মিলেছিল, একইদিনে গণনা হতে পারে হিমাচলপ্রদেশ এবং গুজরাট নির্বাচনের। এর আগে ২০১৭ সালেও গুজরাট এবং হিমাচলপ্রদেশের বিধানসভার নির্বাচনের গণনা হয়েছিল একইদিনে। যদিও ভোট হয়েছিল আলাদা দিনে।এবারে কবে গুজরাটে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে, সেদিকেই নজর সকলের।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...