Friday, June 26, 2026

হলদিয়ার ৫৪টি কারখানায় আইএনটিটিইউসি ইউনিট হবে: ঋতব্রত

Date:

Share post:

তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র ডাকে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক্সাইড ইন্ডাস্ট্রিজের গেটে শ্রমিক সভায় নজরকাড়া ভিড়। শুক্রবার শাসকদলের শ্রমিক সংগঠনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, আইএনটিটিইউসি-র  রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এইচডিএ-র চেয়ারম্যান জ্যোতির্ময় কর, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি শিবনাথ কর, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আস্ত্বিক চ্যাটার্জি, এক্সসাইডের আইএনটিটিইউসি ইউনিটের যুগ্ম সম্পাদক চন্দ্রনাথ মন্ডল ও সৈয়দ মইনুদ্দিন প্রমুখ।

আইএনটিটিইউসি-র  রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দাসপ্রথা চালাতে দেব না। মাটি কাটাচ্ছেন, ঘাস কাটাচ্ছেন। সব তথ্য আমাদের কাছে আছে। এখন সতর্ক হন, আর সময় পাবেন না। কলকাতার অফিসে রাজ্যের সমস্ত শ্রমিকদের নিয়ে আন্দোলন হবে। হিটলারের মতো ব্যবহার করছেন। একদিন আপনার অবস্থাও তেমন হবে।

এদিন নন্দীগ্রামের সমাবেশ থেকে ঋতব্রত সাফ জানান, এক্সসাইডের এই COD (চার্টার্ড অফ ডিমান্ড) মানি না। নতুন COD করতে হবে। নিয়োগ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর মাধ্যমে সরকারি নজরদারিতে হবে। কারও কথায় চাকরি হবে না। তিনি আরও বলেন, কারখানার গেটে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে হলদিয়ার ৫৪টি কারখানায় আইএনটিটিইউসি ইউনিট হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।তিনি স্পষ্ট জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে  চার্টার্ড অফ ডিমান্ড হবে।

 

 

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...