Thursday, June 11, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃ*ত ১১

Date:

Share post:

মধ্যরাতে ভয়াবহ পথদুর্ঘটনা । বৃহস্পতিবার রাতে বাসের সঙ্গে এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১১ জনের। আহত আরও ১। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়।

আরও পড়ুন:লখিমপুর খেরিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮, আহত ২৫

পুলিশ সূত্রে জানানো হয়েছে,  মহারাষ্ট্রের অমরাবতীতে কাজ করতে গিয়েছিলেন ওই ১১জন শ্রমিক। বৃহস্পতিবার তারা মধ্যপ্রদেশে ফিরে আসছিলেন তাঁরা। কিন্তু তার আগেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।  দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় ঝালর থানার পুলিশকর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

পুলিশ তরফে জানানো হয়, মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝালর থানার কাছে রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, গুডগাঁও ও বৈদেহির মাঝে একটি জায়গায় দাঁড়িয়েছিল বাসটি। এমনসময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি আচমকাই বাসটিতে ধাক্কা মারে। বাসটি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, গাড়িটির অভিঘাত এতটাই জোরে ছিল যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারাই বিকট শব্দ শুনে ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। সাতজনকে বের করা সম্ভব হলেও, গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বাকিদের দেহ উদ্ধারের জন্য গাড়িটিকে কাটতে হয়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদনন্তের জন্য পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা কর হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...