Wednesday, April 1, 2026

শহরজুড়ে ফের তল্লাশি অভিযান ইডির

Date:

Share post:

শুক্রবার সকাল থেকেই শহরজুড়ে ফের তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। এ বার সল্টলেকে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। জানা গেছে, বিশেষ কিছু নথির জন্য শুক্রবার সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:ইডি দফতরে ফের তলব মানিক ঘনিষ্ঠ তাপসকে, নজরে অনলাইন ক্লাস

শুক্রবার সকালে ইডির চারটি দল সল্টলেকের যোধপুরপার্ক ও নোনাপুকুর এলাকায় ঝাড়খণ্ডের ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও তাঁর মোটর পার্টসের অফিসে হানা দেন তদন্তকারীরা। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি আধিকারিকরা গিয়েছেন গড়িয়াহাটেও। যদিও কী কারণে আচমকা এই হানা, তা নিয়ে ইডি আধিকারিকরা এখনও মুখ খোলেননি। অমিত আগরওয়ালের পাশাপাশি এদিন আরও কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলেই খবর।

জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগে আরও ২ বার ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাঁর বিরুদ্ধে ভিনরাজ্যে সেনাবাহিনীর জমি দখলের অভিযোগ রয়েছে বলে খবর। সেই অভিযোগের ভিত্তিতে এদিনের তল্লাশি কি না, তা স্পষ্ট নয়।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...