Saturday, June 20, 2026

ইডি দফতরে ফের তলব মানিক ঘনিষ্ঠ তাপসকে, নজরে অনলাইন ক্লাস

Date:

Share post:

ইডি দফতরে ফের তলব করা হল প্রাথমিক শিক্ষা পর্যদের অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত তাপস মণ্ডলকে। এই বার ইডির নজরে তাপসের ব্যবস্থা করা অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাসের নথি নিয়েই তাপসকে তলব করল কেন্দ্রীয় সংস্থাকারী এই সংস্থা।

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল।

আরও পড়ুনঃ Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না বলে মঙ্গলবার ইডিকে মেল করেছিলেন তাপস। কিন্তু তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি।
কয়েক দিন আগেই তাপসের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি বিএড কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ও ইডির আতশকাচের নীচে রয়েছে। এই সংস্থার অধীনে ছয় থেকে সাতটি পলিটেকনিক এবং আইটিআই কলেজ রয়েছে বলে জানিয়েছে ইডি।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...