Friday, June 12, 2026

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

Date:

Share post:

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও থাবা পুলিশের। শুক্রবার রাতে প্রাক্তন মন্ত্রীর অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টিঙ্কু বর্মাকে গ্রেফতার করল পুলিশ (South Dumdum tmc councillor Tinku Verma arrested)। ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই একে একে ঘাস ফুলের নেতারা হয় গ্রেফতার হচ্ছেন তা না হলে রক্ষাকবচের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হতে দেখা যাচ্ছে। সুজিত প্রচুর ঘনিষ্ঠ বৃত্তে পুলিশের হানা নতুন নয়। প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই বিধাননগর লেকটাউন চত্বরে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। সম্প্রতি তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকেও ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিন দুয়েক আগেই পুলিশি অভিযানে গ্রেফতার হন সুজিত-ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ৫ নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জন পোদ্দার (Ranjan Poddar)। তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার গ্রেফতার টিঙ্কু।২০২১ সালের বিধানসভা নির্বাচন মেটার পর এলাকায় যে মারাত্মক ভোট-পরবর্তী হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল, তার পেছনেও এই টিঙ্কু বর্মার সরাসরি হাত ছিল বলে মারাত্মক অভিযোগ উঠেছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগেই দক্ষিণ দমদমের এই দাপুটে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লেকটাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। শুক্রবার পর্যাপ্ত প্রমাণ হাতে আসতেই টিঙ্কুকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় বড়ুয়াকেও রাতে গ্রেফতার করা হয়েছে।

 

 

Related articles

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing...

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...