Friday, June 12, 2026

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

Date:

Share post:

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)। চোটের জন্য স্পেনের হয়ে প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত ইয়ামালের। কিন্ত বিশ্বকাপের আগে ফিল গুড মেজাজে স্পেনের তরুণ ফুটবলার। সাধারণ ক্রেতাদের মতোই শপিং মলে কেনা করতে দেখা দেল ইয়ামালকে।

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, জর্জিয়ার (Georgia) ফোর্ট ওগলথর্পের দুই সতীর্থকে সঙ্গে নিয়ে একেবারে সাধারণ ভাবেই দোকানে ঘুরে ঘুরে জিনিস পত্র কিনছেন ইয়ামাল। প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার এবং নিত্যদিনের নানা সামগ্রী কিনে একটি ট্রলি ভর্তি করে দোকান থেকে বেরিয়ে আসেন তিনি।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, স্পেনের তরুণ তারকা হওয়া সত্ত্বেও তাঁকে ঘিরে কোনও ভিড় বা উন্মাদনা দেখা যায়নি। দোকানে উপস্থিত অধিকাংশ মানুষই বুঝতে পারেননি যে তাঁদের পাশেই কেনাকাটা করছেন স্পেনের (Spain) অন্যতম বড় ফুটবল তারকা।

এদিকে সমর্থকদের জন্য মার্কিন মুলুকে বাসের ব্যবস্থা করল জার্মান ফুটবল দল। ২৫ জুন গ্রুপের শেষ ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে জার্মানি। নিউ ইয়র্ক শহরের কেন্দ্র থেকে স্টেডিয়াম অনেকটাই দূরে। মার্কিন মুলুকে ব্যাপক ভাড়া বৃদ্ধি হয়েছে বাস সহ অন্য গণপরিবহণে। ফলে সমর্তকদের একশো মার্কিন ডলারের কাছাকাছি খরচ হওয়ার কথা বর্তমান সময়ে। সমর্থকদের নিউ ইয়র্ক শহর থেকে স্টেডিয়াম নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে জার্মান জাতীয় দলের তরফে।

Related articles

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টার ধারা! তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ

বাংলাদেশের হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে একাধিক থানায় অভিযোগ দায়ের পরে এবার ৯ মার্চ ধর্মতলার ধর্নামঞ্চে করা...