Friday, June 12, 2026

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

Date:

Share post:

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing Complex) ভবনে অগ্নিকাণ্ড (Fire)। মৃত্যু হয়েছে তিনজনের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। মৃতদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সী এক যুবক এবং দুই মহিলা। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

গ্রাউন্ড ফ্লোর সহ মোট ছয়তলা বিশিষ্ট ভবনটির পার্কিং এলাকায় আগুন (Fire) লাগে রাত দুটো নাগাদ। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় বহু বাসিন্দা আটকে পড়েন। আগুন দ্রুত পার্কিংয়ে থাকা সাতটি গাড়িতে ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হয়।

বহুতলের বাসিন্দাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগের অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...